অর্থনীতি

আজকের বাজারে সোনার ভরি কত, রুপার দামই বা কত?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম নতুন করে সমন্বয় না হওয়ায় আজ শনিবারও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। গত শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়। নতুন এ দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা করা হয়েছে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়।

রুপার দামও বেড়েছে

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ নির্ধারিত দামে আজও দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে। নতুন করে দাম সমন্বয় না হওয়া পর্যন্ত এই দর কার্যকর থাকবে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি