ওয়ালটনের ফ্রিজ কিনে এসি-টিভিসহ যেসব উপহার পেলেন খুলনার শতরুপা

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপা বিশ্বাসের হাতে এসব উপহার তুলে দেন। ওয়ালটন প্লাজার ডাকবাংলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুম সামনে রেখে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ চলছে। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘হাউজফুল অফার’। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ থাকছে।
এ ছাড়া ক্যাম্পেইনে রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ।
ওয়ালটনের এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা শাখা থেকে একটি ফ্রিজ কেনেন শতরুপা বিশ্বাস। ফ্রিজ কেনার পর নিজের নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। নিবন্ধনের কিছুক্ষণ পরই তাঁর মোবাইল ফোনে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়ে এসএমএস আসে।
উপহার পাওয়ার অনুভূতি জানিয়ে শতরুপা বিশ্বাস বলেন, প্রথমে উপহারের এসএমএসটি ওয়ালটন প্লাজার ম্যানেজারকে দেখান তিনি। পরে জানতে পারেন, ফ্রিজ কেনার সুবাদে আরেকটি ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ অনেক ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন। খবরটি শুনে তিনি ও তাঁর পরিবার আনন্দিত হন।
তিনি আরও বলেন, ওয়ালটন ফ্রিজের মান ভালো, দেখতে সুন্দর এবং দামও হাতের নাগালে হওয়ায় তিনি পণ্যটি কিনেছিলেন। সাধারণ ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী উপহার পৌঁছে দেওয়ায় ওয়ালটনের প্রতি তাঁর আস্থা ও শ্রদ্ধা আরও বেড়েছে।
উল্লেখ্য, গ্রাহকদের দ্রুত ও স্বয়ংক্রিয় বিক্রয়োত্তর সেবা দিতে ওয়ালটন ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এ ব্যবস্থায় গ্রাহকের প্রয়োজনীয় তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই বিক্রয়োত্তর সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটি নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে।



