অর্থনীতি

জুলাইয়ের প্রথম ৬ দিনেই দেশে এলো ৬৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স

ফাইল ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় দিনে দেশে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫৪৩ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসেবে)। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জুলাইই প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ৫৮৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬২ দশমিক ৮০ শতাংশ, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি