স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৩২৪

ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৪৬ জন, চট্টগ্রামে ১৩৯ জন, বরিশালে ১২১ জন, রাজশাহীতে ১১৪ জন, ময়মনসিংহে ৮৭ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় ঢাকা বিভাগের পর খুলনা ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশাবাহিত এ রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি