দুই দিনের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সিদ্ধান্ত, আশায় বাংলাদেশি কর্মীরা

দুই বছরের বেশি সময় ধরে কার্যত বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে যেতে পারে। বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ের বৈঠকের পর দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার রামানান জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে শ্রমিক নিয়োগের সময়সীমা, ডিজিটাল নিয়োগব্যবস্থা, এসওপি এবং নতুন খাতে কর্মী নিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে রেস্তোরাঁ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
২০২৪ সালের মে মাস থেকে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। সম্ভাব্য এ সিদ্ধান্তে নতুন করে আশায় বুক বাঁধছেন বিদেশগামী কর্মীরা। শ্রমবাজার খুলে গেলে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহও বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।



