জাতীয়

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্টের ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছানোর প্রথম দিনেই পেজেশকিয়ান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু বা সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বিশ্বনেতারা।

এরই অংশ হিসেবে বাংলাদেশ ও ইরানের দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

ক্যাটাগরি