স্বাস্থ্য

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৬১

ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৩০৭ জন। এ ছাড়া খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে মারা যান ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই মৃত্যু হয়েছে ৫২ জনের। সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ৭৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৭, ময়মনসিংহে ১৫, বরিশালে ১২, চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৬ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

ক্যাটাগরি