জাতীয়

২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ঐচ্ছিক ছুটি নিলে টানা ৪ দিন

সংগৃহীত ছবি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে।

এদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

তবে ২৩ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি।

বিশ্ববিদ্যালয়ে ছুটি নিয়ে ভিন্ন সিদ্ধান্ত

দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তাই ২৩ সেপ্টেম্বর দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছুটি নাও থাকতে পারে।

কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে পারে। শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ছুটির নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি