অর্থনীতি

নভেম্বরের প্রথম ১১ দিনে ১৫২ কোটি ডলার রেমিট্যান্স এলো

ছবি: সংগৃহীত
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহ বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ক্যাটাগরি