স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪১৯

ছবি : সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত ১ হাজার ২৭১ জন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৪৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।

হাসপাতালে ভর্তি ২ লাখ ১৯ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

হাম উপসর্গে মৃত্যু ১ হাজার ১৯৯ জনের

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৯ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

সব মিলিয়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম-দুই বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।

ক্যাটাগরি