জাতীয়

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে ইরানের পথে বাংলাদেশের প্রতিনিধিদল

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিদল ইরানের উদ্দেশে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওমানের মাসকট হয়ে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামানও টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।

খামেনির জানাজা ও দাফনকে ঘিরে ইরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিনিধিদের নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচিতে বাংলাদেশসহ ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ক্যাটাগরি