
সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, দূরের গাছপালা আর কুয়াশায় ঢাকা পথ—সব মিলিয়ে তৈরি হচ্ছে এক মায়াবী পরিবেশ। কোথাও কোথাও সূর্যের কোমল আলো কুয়াশার আস্তরণ ভেদ করে প্রকৃতিকে আলোকিত করছে। এমন সকালে গ্রামবাংলার পথঘাট ও ফসলের মাঠে দেখা মিলছে প্রকৃতির অপার সৌন্দর্যের।