,
ভোরের আলো ফুটতেই কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। হালকা শীতল বাতাস আর কুয়াশায় মোড়ানো সকাল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে শীতের স্নিগ্ধ আবহ, যা মনে করিয়ে দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা।