হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে সাউথইস্ট ব্যাংক পিএলসি ।
আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত রাজধানীর শের-ই-বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। হজ ও ওমরাহ প্রত্যাশীদের সঠিক তথ্য, সেবা এবং নিবন্ধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহায়তা দিতে প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)
সম্প্রতি হাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে কো-স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন। এ সময় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, সাউথইস্ট ব্যাংকের কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ মেলার সার্বিক সফলতা বাড়ানোর পাশাপাশি হজ ও ওমরাহসংশ্লিষ্ট গ্রাহকদের জন্য ব্যাংকটির ইসলামিক ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করতে সহায়ক হবে।

