বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারায়, সে বিষয়ে তদন্ত চলছে।

এফ বার্তা / এইচ