ঘুম থেকে ওঠার পর হাঁটু, কোমর, কাঁধ, পিঠ বা হাত-পায়ের জয়েন্টে ব্যথা ও শক্তভাব অনুভূত হতে পারে। দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকার কারণে এমনটা হলে সকালে কিছু সহজ স্ট্রেচিং ও হালকা ব্যায়াম শরীরকে সচল করতে এবং অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে।
সকালে ঘাড় ও কাঁধ ঘোরানো, কবজি ও আঙুলের ব্যায়াম, বসে হাঁটু সোজা করা এবং গোড়ালি ঘোরানো যেতে পারে। এ ছাড়া উরুর পেছনের পেশির হালকা স্ট্রেচ ও ক্যাট-কাউ স্ট্রেচও করা যায়। প্রতিটি ব্যায়াম ধীরে করতে হবে এবং শরীরে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না।
ব্যায়ামের আগে কয়েক মিনিট হালকা হাঁটাহাঁটি করা ভালো। কোনো ব্যায়ামে ব্যথা বাড়লে তা বন্ধ করতে হবে। নিয়মিত জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া বা নড়াচড়ায় সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে যাদের আগে থেকেই জয়েন্ট, হাড় বা পেশির সমস্যা রয়েছে, তাদের শারীরিক অবস্থার সঙ্গে মিলিয়ে ব্যায়াম বেছে নেওয়া উচিত।
সূত্র: এনডিটিভি

