মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তাঁর ছেলে সৈয়দ নাসিম মনজুর ও মেয়ে মুনিজ মনজুরের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রয়াত উদ্যোক্তার নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তাঁর দুই নমিনির হিসাবে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এর ৫০ শতাংশ করে পাবেন সৈয়দ নাসিম মনজুর ও মুনিজ মনজুর।
হিসাব অনুযায়ী, প্রত্যেকে ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি করে এমটিবির শেয়ার পাবেন।
ডিএসইতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের সর্বশেষ বাজারদর বিবেচনায় দুই উত্তরাধিকারীর প্রাপ্ত শেয়ারের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে প্রত্যেকে প্রায় ২ কোটি ৫ লাখ টাকার শেয়ারের মালিক হবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ এপ্রিল ডিএসইতে প্রকাশিত তথ্যের ধারাবাহিকতায় কোম্পানিটি প্রয়াত উদ্যোক্তার শেয়ার স্থানান্তরের বিষয়টি জানিয়েছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

