বাংলাদেশের ইলেকট্রনিকস খুচরা বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে TCL-এর নতুন ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার। চীনা কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ডটির নতুন এই সিরিজ বাজারজাত করছে দেশের ইলেকট্রনিকস খাতের প্রতিষ্ঠান DX Group।

শনিবার (২৩ আগস্ট) ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিরিজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে TCL-এর স্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন প্রযুক্তি ও আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি।

নতুন সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হলো ছয় স্তরের হেলথ সুরক্ষা ফিল্টার ব্যবস্থা। প্রতিষ্ঠানটির দাবি, বিভিন্ন ধাপে বাতাস পরিশোধনের মাধ্যমে এই প্রযুক্তি ঘরের ভেতরে তুলনামূলক পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

বায়ুদূষণের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার অন্যতম সমস্যা অতিরিক্ত আর্দ্রতা। এ বিষয়টি বিবেচনায় রেখে TCL-এর হেলথ এডিশন এসিতে রয়েছে স্মার্ট হিউমিডিটি কন্ট্রোল প্রযুক্তি। এর মাধ্যমে ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরও আরামদায়ক পরিবেশ তৈরির সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এ ছাড়া দীর্ঘদিন ব্যবহারের পর এসির ভেতরে ধুলা ও দুর্গন্ধ জমার প্রবণতা কমাতে এতে স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ পরিষ্কার ব্যবস্থা যুক্ত করা হয়েছে। কয়েল পরিষ্কার রাখা, বরফমুক্ত করা এবং শুকিয়ে নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে এসির অভ্যন্তরীণ অংশ পরিচ্ছন্ন রাখতে এই প্রযুক্তি কাজ করে।

নতুন এসিগুলোতে রয়েছে ডিসি ফুল ইনভার্টার প্রযুক্তি, যা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রয়েছে ওয়াই-ফাই কানেক্টিভিটি ও স্মার্টফোনের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণের সুবিধা।

এসি সিরিজে চারদিকে বাতাস প্রবাহের প্রযুক্তি এবং বিল্ট-ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজারও রয়েছে। ফলে বিদ্যুতের ওঠানামার মধ্যেও এসি ব্যবহারে বাড়তি সুরক্ষা পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

TCL-এর হেলথ এডিশন সিরিজের ১ টন, ১.৫ টন ও ২ টন ধারণক্ষমতার মডেল পাওয়া যাবে। এসব মডেলে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, পাঁচ বছরের পার্টস ওয়ারেন্টি এবং দুই বছরের ফ্রি হোম সার্ভিস দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে Sunny-Rangs-এর পক্ষ থেকে চিফ ফাইন্যান্স অফিসার মোস্তফা ওয়াকী চৌধুরী, সিনিয়র জিএম জাহেদ আলম ও জিএম হেড অব রিটেইল কে এম মুসাদ্দেক উল্লাহসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

TCL-এর একমাত্র পরিবেশক DX Group-এর পক্ষ থেকেও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত TCL-এর এসি কিনলে TCL-এর ৭৫ ইঞ্চি টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ