বাংলাদেশে ১২ বছর পূর্তি উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ১২ শতাংশ প্রি-পেমেন্ট ভাউচার, ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল এবং ৭৫ শতাংশ পর্যন্ত হট ডিল। পাশাপাশি নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি ও ডেলিভারি ডিসকাউন্টের সুবিধাও থাকছে।

ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে এসব অফার পাওয়া যাবে।

ক্যাম্পেইনের বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, ‘পাগলা ফ্ল্যাশ সেল’ ও ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’। ৯ সেপ্টেম্বর পাগলা ফ্ল্যাশ সেল এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর ডাবল ডিসকাউন্ট আওয়ার অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ আয়োজন থাকছে।

‘দারাজ চয়েস’-এ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে থাকছে বিশেষ অফার। এর মধ্যে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ সুবিধা রয়েছে।

পেমেন্টেও থাকছে বাড়তি ছাড়। ক্যাম্পেইন চলাকালে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নগদে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ডে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্ট এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা থাকছে।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, গ্রাহক, সেলার ও ব্র্যান্ড পার্টনারদের সহযোগিতায় বাংলাদেশে ১২ বছর পূর্তি উদযাপন করছে প্রতিষ্ঠানটি। এ আয়োজনের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী কেনাকাটার সুযোগ দেওয়ার পাশাপাশি ডিজিটাল কমার্সে নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ