মস্তক এবারেস্ট দিগন্ত প্রসারিত দু’টি হাত
দুপুরের সূর্য দু’চোখে দিন রাত,
পুড়ে ছারখার পুলিশের হেলমেট
পোষা সৈনিক টিপে দেয় ট্রিগার
রক্তের ফোয়ারা আঁকে বুকে কারুকাজ।
দেশজুড়ে এই ছবি তুলে জোড় তুলপার
কাঁপে শিলার প্রাচীর ভাঙ্গে বেড়িবাধ,
প্রবল হাওয়ার বেগে প্রচন্ড ঘূর্ণিঝড়
সুনামি হয়ে ছুটে কোটি ছবি অবিকল।
দল বেঁধে পালায় স্বৈরশাসক।
বুকের রক্ত মিশে যায় পতাকার সূর্যে
নতুন দিনের স্বরলিপি লিখা মিছিলে,
দিন বদলের আয়োজন চলে সমারোহে
স্বাধীনতার স্বপ্ন আজ পূরণের পথে।
জনতার অধিকার আজ প্রতিষ্ঠা পাবে।
আবু সাঈদ মুগ্ধরা শুধু নাম নয় আজ
ধ্রুবতারা হয়ে জ্বলে আশার প্রতিক
দলবাজি চাঁদাবাজি দুর্নীতি হবে বিলুপ্ত
রাজনীতি হতে বিদায় নেবে পরিবারতন্ত্র।
শাসন বিচারে হবে সাম্যের মানদন্ড।
———————-
লুকাচ্ছে পায়রাগুলো উড্ডীন শকুন
নতুন করে হায়েনার হিংস্র হাঁকডাক
ছিল যেমন দুদিন আগে অবিকল তেমন
বদলেছে চেহারা বদলায়নি চাতুরি লোভ।
যাদুঘরে দেখি আবু সাঈদের চোখে জল !
রচনা কাল : ২০-৮-২০২৬ ইং
কবি : মোঃ মাহফুজুল হক

