সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় নদী বাংলা কনস্ট্রাকশনের গ্রাহকরা আকর্ষণীয় সুদহারে ও সহজ শর্তে সাউথইস্ট ব্যাংকের হোম লোন সুবিধা নিতে পারবেন।

সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে নদী বাংলা কনস্ট্রাকশনের গ্রাহকদের জন্য আবাসন অর্থায়ন আরও সহজ ও সুবিধাজনক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম, রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।