খুলনায় দৌলতপুরে দুইটি বাড়িতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসীরা ১০/১৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর মহেশ্বরপাশা কার্তিককুল ও খুটিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা সিসি ক্যামেরাসহ বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে। পরে ট্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার সময় ৪টি মোটরসাইকেল যোগে ৮ জন অস্ত্রধারী কার্তিককুল এলাকার খুলনা কুয়েট কর্মচারী মো. মুহসিন লিটুর বাড়ির সামনে আসে। এ সময় তারা ওই বাড়িতে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকায় মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়িতে গুলিবর্ষণ করে। গুলির শব্দ শুনে দ্রুত মুসল্লিরা নামাজ শেষে মাসজিদ থেকে বের হয়ে ঘটনাস্থলে ৬ রাউন্ড শটগানের গুলির খোসা পড়ে থাকতে দেখতেপায়। এ ঘটনা সিসি ফুটেজ দেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।