চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জেতার পর উড়তে থাকা বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে হারলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়বে টাইগাররা।

আগের দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। এবার প্রথমে ব্যাট করে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় লিটন দাসের দল।