দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) -এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ আবদুর রহিম খান। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

রোববার (০২ নভেম্বর, ২০২৫) সকালে সংগঠনটির প্রশাসক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে মোঃ আবদুর রহিম খান এফবিসিসিআই‘র প্রশাসক নিযুক্ত হন। উক্ত আদেশ অনুযায়ি, তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মাধ্যমে নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।