মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত একটার দিকে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, রাত দুইটার দিকে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে এবং সবশেষ ভোর চারটায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।

আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।