পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ০৭ ডিসেম্বর ২০২৫ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, প্রতিদিন ৫০ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, ১আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক কেবলমাত্র একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

