​ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ এলাকায় আজ সোমবার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি (SRB) ইটভাটায় অভিযান চালিয়ে এর মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযানে নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। ​পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।