রাজধানীর বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অসহায় আরও নয়জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভিশন কেয়ার ফাউন্ডেশন, খানাখুনিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এবং হারুন উল্যাহ ফকির (রহ.) ট্রাস্টের উদ্যোগে হাসপাতালটিতে এই ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মৌটুসি ইসলামের তত্ত্বাবধানে অপারেশনে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবাট, ডা. মজুমদার গোলাম রাব্বি, ডা. আক্তার ফেরদৌসী জাহান এবং নুসরাত লুবনা ইসলাম। নয়জন পুরুষ রোগীর এ অপারেশনে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও অংশ নেন।
পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ জানান, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ক্যাম্পের মাধ্যমে এ পর্যন্ত প্রায় তিন হাজার ৬৫০ জনের বেশি রোগীর বিনামূল্যে চোখের অপারেশন করা হয়েছে।
এই ক্যাম্পটি গত ২৮ নভেম্বর খানাখুনিয়ার ফ্রি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ২৫০+ রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়।
এর মধ্যে ৫০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার সমস্যার কারণে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার সেখানকার প্রথম ব্যাচের নয়জনের অপারেশন সম্পন্ন হলো।

