‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ স্লোগানের সঙ্গে মজার মেসেজ আর সামাজিক মাধ্যমে ঈদ কার্ড শেয়ারের মধ্য দিয়ে ঈদের আনন্দকে সব প্রজন্মের কাছে আরো বর্ণিল করে তুলেছে বিকাশ।
এ উৎসবকে কেন্দ্র করে কিউআর কোড, রিকোয়েস্ট মানি, গ্রুপ সেন্ড মানি এবং ডিজিটাল ঈদ কার্ডের মতো নানা উদ্ভাবনী ফিচার অ্যাপের সালামি লেনদেনে যোগ করেছে এক নতুন মাত্রা। বিকাশ কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা একসঙ্গে অনেককে সালামি পাঠাতে চান, তারা খুব সহজে বিকাশের গ্রুপ সেন্ড মানি ফিচার ব্যবহার করতে পারবেন। এজন্য শুরুতেই বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করে সর্বোচ্চ সাতটি নম্বর অ্যাড করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নিতে হবে। তারপর মোট সেন্ড মানির পরিমাণ দিয়ে চাইলে প্রতি নম্বরে সমান ভাগে অথবা একেক নম্বরে একেক পরিমাণ সালামি পাঠাতে পারছেন। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করেও সালামি পাঠাতে পারছেন।
সালামি পাঠানোর সময় বিকাশ অ্যাপে থাকা বর্ণিল ঈদ কার্ড সিলেক্ট করে তার ওপর নিজের আবেগ-অনুভূতি ও ভালোবাসা জানিয়ে মেসেজ যুক্ত করতে পারবেন গ্রাহকরা। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে।
অন্যদিকে সালামি শিকারিদের জন্য এক মোক্ষম অস্ত্র বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি ফিচার। অ্যাপ থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ অ্যাকাউন্টে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পাঠানো যাবে। রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্ট মানির নোটিফিকেশন অথবা বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানির ড্যাশবোর্ড থেকে রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে সালামি পাঠিয়ে দিতে পারছেন।
এছাড়া সেন্ড মানির মাধ্যমে অনেককে সালামি পাঠানোর খরচ কমাতে গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ সেকশন থেকে পছন্দের সেন্ড মানি বান্ডেল কিনে নিতে পারবেন। বর্তমানে গ্রাহকরা ৫, ১০, ২৫, ৫০ ও ১০০টি সেন্ড মানি বান্ডেল কিনতে পারছেন। প্রতিটি বান্ডেলের মেয়াদ থাকছে ৩০ দিন।

