সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে বলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে জোর দিয়ে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এরই মধ্যে সূত্রে জানা গেছে, যে কোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এর জন্য পে স্কেলের রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে সূত্র।
চূড়ান্ত এই রূপরেখা অনুযায়ী, ‘কোনোভাবেই একবারে পে স্কেল বাস্তবায়নের সুযোগ রাখা হয়েনি। তিন ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে; এটাই চূড়ান্ত।’ নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

