মাঠে নামার আগে তাকে ঘিরে ছিল অসংখ্য প্রত্যাশা। আর সেই প্রত্যাশার প্রতিদান দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়ে। আসরের প্রথম হ্যাটট্রিক করে নিজের অবস্থান আরও একবার স্পষ্টভাবে জানান দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

২০২৬ বিশ্বকাপ ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের সবচেয়ে বড় বিষয় হলো, তিনটি গোলই করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। এর মধ্য দিয়ে ব্রাজিলের রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে।

বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি।

মাঠ ছাড়ার সময় মেসিকে দেওয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’ এর আগে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোল করার পর আর্জেন্টিাইন অধিনায়ক লিওনেল মেসি হ্যাট্রিকের কথাই যেন ভাবছিলেন ফুটবলপ্রেমীরা।

অবশেষে আটকে রাখা গেল না তাকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ২–০ গোলে এগিয়ে যায় আর্জেন্টাইন অধিনায়ক। মেসির দুর্দান্ত এক গোলেই ভর করে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে নিজের ২০০তম ম্যাচে খেলতে নামা মেসির এটি জাতীয় দলের হয়ে ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর আগে খেলার মাত্র পাঁচ মিনিটেই বল আলজেরিয়ার জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়।

রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়।

মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হয় আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হয় তাদের গোলও। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে।