উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘ফল অ্যাডমিশন ফেয়ার-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ৪০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত টিউশন ফি ওয়েভার, ১ হাজার ৫০০ টাকার ইনস্ট্যান্ট ওয়েভার এবং একটি ফ্রি ব্যাগ পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী শিক্ষাজীবনের ফলাফলের ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুযোগও রয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা এবং কলা ও মানবিক অনুষদের অধীনে সিএসই, ইইই, সিভিল, মেকানিক্যাল, টেক্সটাইল, আর্কিটেকচার, বিবিএ, এলএলবি (অনার্স), বাংলা এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজসহ বিভিন্ন স্নাতক প্রোগ্রামে ভর্তি চলছে। পাশাপাশি এমবিএ, ইএমবিএ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ব্যাংক ম্যানেজমেন্ট, টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং ও অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ একাধিক স্নাতকোত্তর প্রোগ্রামেও ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ এবং ভিজিট করুন www.su.edu.bd।

