জাল নোট প্রতিরোধে কঠোর আইন আনছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করেছে, যেখানে জেনেশুনে জাল নোট নিজের কাছে রাখা, ব্যবহার, পরিবহন, সংরক্ষণ বা বাজারজাত করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

খসড়ায় জাল নোট তৈরি, আমদানি-রপ্তানি, বিশেষ কাগজ, কালি ও সরঞ্জাম সংগ্রহকেও অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টেম্পার্ড, ব্লিচড ও মিসম্যাচড নোটকেও জাল মুদ্রার আওতায় আনা হয়েছে। এসব অপরাধকে আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য করার প্রস্তাব রয়েছে।

খসড়াটি বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামতের জন্য পাঠানো হয়েছে। মতামত শেষে এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।