শেয়ার বাজার

ওয়ালটন হাইটেকের ১৯০% লভ্যাংশ ঘোষণা

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ হিসাববছরের জন্য মোট ১৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৪তম সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ঘোষণা অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের বিপরীতে ১৮ টাকা নগদ লভ্যাংশ দেওয়া হবে। পাশাপাশি প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।

২০২৫-২৬ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা। আগের হিসাববছরে ইপিএস ছিল ৩১ টাকা ১১ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৮০ টাকা ২৪ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া NAVPS ছিল ২৬২ টাকা ৮ পয়সা।

অন্যদিকে, আলোচিত হিসাববছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা। আগের বছর এ পরিমাণ ছিল ৫২ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ অক্টোবর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

ক্যাটাগরি