ব্যাংক বীমা

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত

 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব, ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার, ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, গ্রাহকবান্ধব, উদ্ভাবনী ও টেকসই করতে বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, খোন্দকার রফিকুল ইসলাম, সরদার নুরুল আমিন, কাজী মো. ফজলুল করিম, মো. আহসান হাবিব পলাশ ও মো. কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম সভায় অংশ নেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আস্থা, নিরাপত্তা ও অগ্রগতির অঙ্গীকার নিয়ে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করছে কমিউনিটি ব্যাংক। পাশাপাশি সুশাসন, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই ব্যাংকটির অন্যতম লক্ষ্য।

ক্যাটাগরি