ধর্ম

ঘরে বরকত আনার ৫টি আমল

সংগৃহীত ছবি

ইসলামে ঘরের বরকত শুধু অর্থ-সম্পদ বা বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না। আল্লাহর আনুগত্য, তাকওয়া ও ইবাদতের মাধ্যমে ঘরে কল্যাণ ও শান্তি বৃদ্ধি পায়।

১. তাকওয়া অবলম্বন করা
ফরজ আদায়, হারাম থেকে বিরত থাকা এবং হালাল উপার্জনের মাধ্যমে ঘরের ভিত্তি তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনে তাকওয়াবানদের জন্য আসমান-জমিনের বরকতের কথা বলা হয়েছে।

২. ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করা
ঘরে প্রবেশ ও খাবারের সময় আল্লাহর নাম স্মরণ করলে শয়তানের প্রবেশের সুযোগ থাকে না—হাদিসে এমন নির্দেশনা এসেছে।

৩. পরিবারের মধ্যে সালামের প্রচলন করা
ঘরে প্রবেশের সময় পরিবারের সদস্যদের সালাম দেওয়া উচিত। কোরআনে সালামকে বরকতময় ও পবিত্র অভিবাদন বলা হয়েছে।

৪. ঘরে কোরআন তিলাওয়াত ও নফল নামাজ
কোরআন তিলাওয়াত, বোঝা ও তা নিয়ে চিন্তা-ভাবনা ঘরের পরিবেশে বরকত আনে। পাশাপাশি ফরজ নামাজের বাইরে ঘরকে নফল ইবাদতের স্থান বানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

৫. ঘর ও পরিবারের জন্য বরকতের দোয়া করা
নিজের ঘর, পরিবার ও জীবনের জন্য নিয়মিত আল্লাহর কাছে বরকত প্রার্থনা করা উচিত। শুধু সম্পদ নয়, শান্তি, ভালোবাসা ও কল্যাণও বরকতের অংশ।

সারকথা: একটি বরকতময় ঘর দামি আসবাব বা বড় বাড়িতে নয়; বরং তাকওয়া, জিকির, সালাম, কোরআন, নামাজ, দোয়া ও পারিবারিক ভালোবাসার পরিবেশে গড়ে ওঠে।

ক্যাটাগরি