সারাদেশ

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা পরিষদের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মদন উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নাশকতার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

ক্যাটাগরি