রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের

দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মিনিটেই পিএসজির অনুকরণে কিক-অফ থেকে লম্বা বল খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে তারা।

তৃতীয় মিনিটে ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ফোলারিন বালোগুন সুযোগ পেলেও তার শট সহজেই সামলে নেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাককেনির দারুণ আক্রমণাত্মক মুভে বল যায় ক্রিশ্চিয়ান পুলিসিকের কাছে। মিলানের এই তারকা দুই ডিফেন্ডারকে কাটিয়ে ম্যাককেনিকে বল ফেরত দেন। ম্যাককেনির বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে বিপত্তি ঘটান প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। নিজের জালেই বল পাঠিয়ে দেন তিনি। সেই আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

গোল হজমের পর প্যারাগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। হুলিও এনসিসো ১৪ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন, তবে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আক্রমণের ধার বজায় রাখে। ১৬ মিনিটে বালোগুন ও সের্হিনিও ডেস্টের সমন্বিত আক্রমণ থেকে দ্বিতীয় গোলের সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে গুসতাভো গোমেজ বিপদ সামাল দেন।

২৮ মিনিটে বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে মাত্র তিন মিনিট পর আর ভুল করেননি তিনি। ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষক গিলকে পরাস্ত করেন বালোগুন। তাতে ব্যবধান দাঁড়ায় ২-০। এর আগে ২৮ মিনিটেও গোল করেছিলেন ফোলারিন। তবে অফ সাইডের কারণে সেটি বাতিল করে দেওয়া হয়।

দুই গোলে পিছিয়ে পড়ার পরও প্যারাগুয়ে ম্যাচে ফেরার পথ খুঁজছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণভাগ তাদের সুযোগ তৈরি করতে দেয়নি। উল্টো ৪৩তম মিনিটে মালিক টিলম্যানের কাছ থেকে বল পেয়ে কাছাকাছি দূরত্ব থেকে শট নেন তিনি, তবে অসাধারণ সেভে দলকে বাঁচান গিল।

গোল খেয়ে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে ম্যাচের শেষ মুহূর্তে আবারও উল্লাসে মাতান জিওভানি রেইনার। খেলা শেষের ঠিক আগমুহূর্তে অতিরিক্ত সময়ে ফ্রিম্যানের পাস থেকে প্যারাগুয়ের বক্সের প্রান্তে বল পান এই বদলি মিডফিল্ডার। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন রেইনা। আর তাতেই ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

ক্যাটাগরি