বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকে ৮ নভেম্বর পর্যন্ত

বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চাকরির মেয়াদ তিন বছর।
প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম করার সুযোগ থাকবে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধাও দেবে।
আবেদনের সময় ও পদ্ধতি
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
যেভাবে হবে নিয়োগ
প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
নিয়োগে কোনো খরচ নেই
বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না। অর্থাৎ মালয়েশিয়ায় যেতে কোনো অভিবাসন ব্যয় দিতে হবে না।
এ কারণে নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেছে বোয়েসেল।



