অর্থনীতি

অক্টোবরে তেলের দাম বাড়ছে না, যে দরে বিক্রি হবে

সংগৃহীত ছবি

অক্টোবর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে ১ অক্টোবর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে।

অর্থাৎ অক্টোবর মাসে জ্বালানি তেলের কোনো ধরনের দাম সমন্বয় করা হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিদ্যমান মূল্যহারই বহাল রাখা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়। তখন ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা করা হয়।

ফলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাড়ানো দামই অক্টোবর মাসজুড়ে বহাল থাকছে।

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম

জ্বালানিপ্রতি লিটার দাম
ডিজেল১৩৫ টাকা
কেরোসিন১৫৫ টাকা
পেট্রোল১৬০ টাকা
অকটেন১৬৫ টাকা

জ্বালানি বিভাগের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। তবে অক্টোবর মাসের জন্য বিদ্যমান মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি