ব্যানবেইসে ১৪ পদে ২৭৩ জনের নিয়োগ, আবেদন ফি লাগবে না

এক নজরে ব্যানবেইস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
পদের সংখ্যা: ১৪টি
মোট পদসংখ্যা: ২৭৩টি
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদন ফি: নেই
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন শুরুর ও শেষ তারিখ
আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
আবেদন পদ্ধতি: সরাসরি অথবা ডাকযোগে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।
নির্ধারিত সময়ের পরে পাঠানো এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট



