জবস

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন শেষ ২৫ অক্টোবর

সংগৃহীত ছবি
ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট অথবা করপোরেট লায়াবিলিটি-সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

ব্যাংক এশিয়ায় নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: ইউনিট প্রধান, ট্রানজ্যাকশন ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

অন্যান্য যোগ্যতা: ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট বা করপোরেট লায়াবিলিটি-সংশ্লিষ্ট কাজে দক্ষতা

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদনের সময়সীমা

ব্যাংক এশিয়ার এ পদে আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।

ক্যাটাগরি