৭৫৩ পদে নিয়োগ দিচ্ছে পেট্রোবাংলা, অনলাইনে আবেদন শুরু ১৮ অক্টোবর

কর্মসংস্থানপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে পরিচালিত বিভিন্ন কোম্পানিসমূহে ১৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না; কেবল অনলাইনের মাধ্যমেই আবেদন সম্পূর্ণ করতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত জরুরি তথ্য
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
মোট পদসংখ্যা: ১৯টি পদে ৭৫৩ জন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে)
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের পেট্রোবাংলার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



