স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন শেষ ৫ নভেম্বর

ব্যাংকে চাকরি করতে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির কার্ডস বিভাগে ‘সেলস অ্যান্ড রিকভারি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি বিডিজবস ডটকমে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি
- বিভাগ: কার্ডস
- পদের নাম: সেলস অ্যান্ড রিকভারি ম্যানেজার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক/সমমান ডিগ্রি
- অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর
- বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
- কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে
- আবেদনের মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ২০ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৬
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময় ৫ নভেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।



