শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন শেষ ৩১ অক্টোবর

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক ব্যাংকটি ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে অফিসিয়াল পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
১৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় পারিশ্রমিকের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকে নিয়োগের বিস্তারিত
- প্রতিষ্ঠানের নাম: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
- পদের নাম: অফিসিয়াল ফর ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
- কর্মস্থল: ঢাকা
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
- বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ
- অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীদের অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীদের আর্থিক প্রশাসন, ব্যাংকিং হিসাব, আর্থিক প্রতিবেদন তৈরি, কর ও ভ্যাট-সংক্রান্ত কার্যক্রম, বেতন ব্যবস্থাপনা, মূলধন পরিকল্পনা অথবা নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রতিবেদন তৈরির কাজে দক্ষতা থাকতে হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্ত বিস্তারিত জানতে নিচের লিংকে প্রবেশ করুন।
- আবেদন শুরুর তারিখ: ১৯ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
- আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: https://bdjobs.com/h/details/1546971?ln=1
- প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://sjiblbd.com



