জবস

মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

ছবি: সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে জনবল নিয়োগ দেবে। গত ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি (আইটি) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তফসিলি ব্যাংকের আইটি বিভাগ, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ডেটা সেন্টার পরিচালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগের বিস্তারিত

  • প্রতিষ্ঠানের নাম: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
  • পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: পূর্ণকালীন
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
  • অভিজ্ঞতা: ৬ থেকে ১০ বছর
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরুর তারিখ: ৭ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্তাবলি জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।

ক্যাটাগরি