বাংলাদেশ ব্যাংকে ১১ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির মেডিক্যাল অফিসার এবং সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে মেডিক্যাল অফিসার পদে ৬ জন এবং সহকারী পরিচালক পদে ৫ জন নিয়োগ পাবেন। পদগুলো স্থায়ী এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: ২০০ টাকা। মোবাইল ব্যাংকিং বা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়:
- সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন): ২০ সেপ্টেম্বর ২০২৬
- মেডিক্যাল অফিসার: ২৭ সেপ্টেম্বর ২০২৬
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে।এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



