স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৯৮২

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর এ বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন। খুলনা বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ২১৪ জন, মৃত্যু হয়েছে একজনের। রাজশাহী বিভাগে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—

  • ঢাকা বিভাগ: ৮১৬ জন

  • চট্টগ্রাম বিভাগ: ৩১৩ জন

  • রাজশাহী বিভাগ: ২১৭ জন

  • খুলনা বিভাগ: ২১৪ জন

  • বরিশাল বিভাগ: ১৯৪ জন

  • রংপুর বিভাগ: ১১৬ জন

  • ময়মনসিংহ বিভাগ: ৮৪ জন

  • সিলেট বিভাগ: ২৮ জন

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২০৫ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে প্রাণ হারিয়েছেন ১৯২ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

 

ক্যাটাগরি