যুক্তরাষ্ট্র থেকে কেনা ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রামে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি গমের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশের কেনা যুক্তরাষ্ট্রের পুষ্টিগুণসমৃদ্ধ ও উচ্চমানের ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে।



