খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে: রাষ্ট্রপতি

দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। একই সময়ে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে দেশের আর্থিক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এর ফলে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে।
তিনি জানান, দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।



